কথা বলতে বলতে না ফেরার দেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিব

হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব; রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া

হোটেলে খেতে বসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও কিছুক্ষণ আগে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ছাত্ররাজনীতির মাঠে সাহসী জুলাই যোদ্ধা হিসেবে পরিচিত হাসিবকে স্মরণ করে গভীর শোক জানিয়েছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। এছাড়া মহানগর উত্তর যুবদলের বিপ্লবী আহ্বায়ক সাজ্জাদ মিরাজ, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোহাগ মোল্লা সহ বিএনপি এবং অঙ্গসংগঠনের বহু নেতাকর্মী শোকবার্তা প্রকাশ করেছেন।

রাজপথে অকুতোভয় স্লোগানে মুখরিত করা এই তরুণ নেতাকে খুব অল্প বয়সেই ফিরে যেতে হলো বিধাতার ডাকে।