সেপ্টেম্বর মাসে রেকর্ড ২৬৮ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা

এক মাসে প্রবাস আয় ৩২ হাজার ৭০০ কোটি টাকা

Posted by:

on

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৫, রবিবার | আপডেট: ৫৪ মিনিট আগে

সেপ্টেম্বর মাসেও প্রবাস আয়ের ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। সদ্যসমাপ্ত মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩২ হাজার ৭০০ কোটি টাকা (প্রতি ডলার ১২১.৭৫ টাকা ধরে হিসাব)।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম তিন মাসেই রেমিট্যান্স আয় গত বছরের একই সময়ের তুলনায় বেশি এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, সরকার ঘোষিত প্রণোদনা ও বৈধ চ্যানেলে অর্থ পাঠানোর আগ্রহ বৃদ্ধির ফলে প্রবাস আয়ে এই ইতিবাচক প্রবণতা বজায় রয়েছে।