নিন্দুকের মাইনাস টু ফর্মুলা কে পিছে ঠেলে বিশাল জনসমর্থন নিয়ে বাসায় ফিরেছেন বেগম খালেদা জিয়া।

“সততা, ন্যায়পরায়ণতা ও জনসমর্থন যার পক্ষে থাকে, তাকে কখনো ‘মাইনাস’ করা যায় না।যারা তারেক রহমান ও খালেদা জিয়াকে নিয়ে কটুক্তি…

Posted by:

on


“সততা, ন্যায়পরায়ণতা ও জনসমর্থন যার পক্ষে থাকে, তাকে কখনো ‘মাইনাস’ করা যায় না।
যারা তারেক রহমান ও খালেদা জিয়াকে নিয়ে কটুক্তি করে বলেছিল—বিএনপিকে মাইনাস করে দিয়েছে, তারা ভুলে গেছে ইতিহাস কীভাবে বিচার করে।
এই জাতির হৃদয়ে এখনো খালেদা জিয়া আছেন, তারেক রহমান আছেন।
তাদের প্রত্যাবর্তন কেবল সময়ের ব্যাপার।”


৬ মে সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বিশেষ অ্যাম্বুলেন্সে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়, সঙ্গে ছিলেন দুই পুত্রবধূ—ডা. জোবাইদা রহমান ও শর্মিলী রহমান সিঁথি।
গন্তব্য গুলশান হলেও মাত্র ১০ মিনিটের পথ অতিক্রম করতে সময় লাগে প্রায় তিন ঘণ্টা। এর একমাত্র কারণ—বিরাট জনসমাগম ও ভালোবাসা।

সকাল থেকে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক বিমানবন্দর সড়কজুড়ে অবস্থান নিতে শুরু করেন।
একসময় গোটা রাস্তাটি ঢেকে যায় জনতার ঢল ও ‘জিয়া পরিবার’কে স্বাগত জানানোর স্লোগানে।
জনসমর্থনের এমন দৃশ্য প্রমাণ করে—এই পরিবার এখনো মানুষের হৃদয়ে গভীরভাবে স্থান করে নিয়েছে।

যে পরিবার বারবার সাধারণ মানুষের ভালোবাসা পেয়েছে, সেই পরিবারকেই রাজনৈতিক প্রতিহিংসার কারণে বছরের পর বছর ধরে আওয়ামী লীগ সরকারের শাসনামলে নানাভাবে হয়রানি করা হয়েছে।
কিন্তু জনতার এই উত্তাল অভ্যর্থনা বুঝিয়ে দেয়—ভালোবাসা কখনো চাপা থাকে না।