স্টাফ রিপোর্টার | ২৩ অক্টোবর, বৃহস্পতিবার | নিউজ চ্যানেল বিডি
ঢাকায় সফররত নেদারল্যান্ডস ইনস্টিটিউট ফর মাল্টিপার্টি ডেমোক্রেসি (এনআইএমডি) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) বিকাল ৪টায় এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে এনআইএমডি’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন—
জনাব তাইউহ নেঙ্গে, প্রোগ্রাম ও নলেজ অ্যাডভাইজার
মিসেস হেলিন শ্রোয়েন, হেড অফ পজিশনিং
মোহাম্মদ সাহিল, সিনিয়র প্রজেক্ট ম্যানেজার, এএইচইএড বাংলাদেশ
অন্যদিকে বিএনপি’র পক্ষ থেকে বৈঠকে অংশ নেন—
জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি স্থায়ী কমিটির সদস্য
জনাব হুমায়ুন কবির, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ও যুগ্ম মহাসচিব
শামা ওবায়েদ, বিএনপি সাংগঠনিক সম্পাদক এবং চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক সহায়ক কমিটির সদস্য
বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক প্রক্রিয়া এবং আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে।





