২ কোটির মোস্তাফিজকে ৬ কোটিতে নিল আইপিএলের দল

আইপিএলে কপাল খুললো মোস্তাফিজের, ৬ কোটি রুপিতে দিল্লিতে যোগ আইপিএলের মেগা নিলামে বাংলাদেশের কোনো ক্রিকেটারকে দলে নেয়নি ১০ ফ্র্যাঞ্চাইজির কেউই।…

Oplus_131072

Posted by:

on

আইপিএলে কপাল খুললো মোস্তাফিজের, ৬ কোটি রুপিতে দিল্লিতে যোগ

আইপিএলের মেগা নিলামে বাংলাদেশের কোনো ক্রিকেটারকে দলে নেয়নি ১০ ফ্র্যাঞ্চাইজির কেউই। তবে শেষ পর্যন্ত সুসংবাদ এলো বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানের জন্য।

চলমান আইপিএলের শেষ পর্বে মোস্তাফিজকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। অস্ট্রেলিয়ান ব্যাটার জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের পরিবর্তে স্কোয়াডে যোগ দিয়েছেন বাঁহাতি এই পেসার।

আজ (মঙ্গলবার) আইপিএলের এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ৬ কোটি রুপিতে দিল্লির হয়ে খেলবেন মোস্তাফিজ, যদিও মেগা নিলামে তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। শেষ অংশে তিন গুণ বেশি দামে দল পেলেন তিনি।

বর্তমানে ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৫ নম্বরে রয়েছে দিল্লি ক্যাপিটালস। প্লে-অফে জায়গা করে নিতে তাদের বাকি আছে আরও তিনটি ম্যাচ—গুজরাট টাইটান্স, মুম্বাই ইন্ডিয়ানস এবং পাঞ্জাব কিংসের বিপক্ষে।

আইপিএলে এখন পর্যন্ত ৫৭ ম্যাচে ৬১ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। তিনি এখন পর্যন্ত আইপিএলে ডাক পাওয়া বাংলাদেশের সবচেয়ে দামি ক্রিকেটার। এর আগে ২০০৯ সালে মাশরাফি বিন মুর্তজাকে ৬ লাখ ডলারে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স, যার মূল্য তখনকার হিসাবে প্রায় ৪ কোটি টাকা ছিল।

আগামী ম্যাচে ১৮ মে, রোববার রাত ৮টায় দিল্লি মাঠে নামবে গুজরাট টাইটান্সের বিপক্ষে।