পিআর প্রশ্নে জনগণকে বিভ্রান্ত করার অভিযোগ ফখরুলের

‘ইসলাম ধর্ম রাজনৈতিক প্রতারণা সমর্থন করে না’—আলোচনা সভায় বিএনপি মহাসচিবের তীব্র সমালোচনা

Posted by:

on

স্টাফ রিপোর্টার, ২২ নভেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি রাজনৈতিক দল পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) ইস্যুতে জনগণকে দীর্ঘদিন ধরে ভুল পথে পরিচালিত করেছে।
শনিবার দুপুরে কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ‘মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা’ বিষয়ক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “একটা রাজনৈতিক দল সমানে চিৎকার করেছে—পিআর দিতে হবে, না হলে নির্বাচন হবে না। অনেক হুঙ্কার-টুংকার হয়েছে। এখন আবার সুর নরম হয়ে গেছে। নির্বাচন নিয়ে চারদিকে দৌড়ঝাঁপ চলছে। মানুষকে বিভ্রান্ত করা ইসলাম ধর্ম কোথাও সমর্থন করে না।”
জামায়াত ইস্যুতে সমালোচনা করে তিনি বলেন, “কেউ বললেন জামায়াতের টিকিট কাটলে জান্নাতের টিকিট কাটা হবে—এটা কোথায় আছে? ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নেওয়া কখনোই ইসলামসম্মত নয়।”
ফখরুল বলেন, রাজনৈতিক অঙ্গনে দাঁড়ানোর সুযোগও অতীতে অন্যদের করে দিয়েছিল বিএনপি। কিন্তু গত ১০ বছরে ‘ফ্যাসিস্ট সরকারকে’ পরাজিত করার জন্য তাদের দৃশ্যমান কোনো কাজ দেখা যায়নি বলে মন্তব্য করেন তিনি।
গণভোট প্রসঙ্গ
পিআর ব্যবস্থাকে জনগণের কাছে কঠিন হিসেবে বর্ণনা করে বিএনপি মহাসচিব বলেন, “মানুষ বুঝে—ওয়ান ম্যান ওয়ান ভোট। এখন চার প্রশ্নের গণভোটের কথা বলা হচ্ছে, যা শেষ দিন পর্যন্ত কেউ বুঝবে না।”
তিনি আরও বলেন, “সংস্কার আমরা চাই এবং বিএনপি তিন স্তরে সংস্কারের রূপরেখা দিয়েছে—ভিশন ২০৩০, ২৭ দফা ও পরে ৩১ দফা কর্মসূচি।”
নির্বাচনের বিষয় নিয়ে ঐক্যের আহ্বান
আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা উল্লেখ করে ফখরুল বলেন, “গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ এসেছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে।”
তিনি জানান, বিএনপি ক্ষমতায় গেলে ইসলামিক ফাউন্ডেশনকে একটি শক্তিশালী প্রতিষ্ঠানে রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্ণরসের গভর্ণর প্রিন্সিপাল শাহ মো. নেছারুল হক। বক্তব্য দেন মাওলানা জুবাইদুর রহমান, মাওলানা মাহফুজুর রহমান প্রমু