ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৯ নভেম্বর মক ভোটিংয়ের আয়োজন

শেরেবাংলা নগর সরকারি উচ্চ বিদ্যালয়ে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোট অনুশীলন

Posted by:

on

স্টাফ রিপোর্টার, ২৫ নভেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ২৯ নভেম্বর (শনিবার) মক ভোটিং বা পরীক্ষামূলক ভোটের আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ ও তথ্য) মো. রুহুল আমিন মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই দিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর শেরেবাংলা নগর সরকারি উচ্চ বিদ্যালয়ে সকল শ্রেণির ভোটারদের অংশগ্রহণে মক ভোটিং অনুষ্ঠিত হবে। ভোট অনুশীলন প্রক্রিয়া পর্যবেক্ষণের জন্য গণমাধ্যম কর্মীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।
মক ভোটিং কার্যক্রমে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন রুহুল আমিন মল্লিক।