স্টাফ রিপোর্টার, ৩০ নভেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
খুলনায় গুলির পর চাপাতির কোপে দুই যুবক নিহত হয়েছেন। খুলনা মহানগর পুলিশের ডিসি (দক্ষিণ) সুদর্শন কুমার রায় দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গুলির পর তাদের চাপাতি দিয়ে কোপানো হয়।
নিহতরা হলেন ফজলে রাব্বি রাজন (৩৫) ও হাসিব (৩১)। স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুজনই মারা যান।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শামীম হাসান বলেন, নিহতদের শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে। নিহত রাজন পূর্ব রূপসা বাগমারার এজাজের ছেলে।
হাসপাতাল সূত্র জানিয়েছে, নিহত হাসিবের মরদেহ পরিবারের সদস্যরা হাসপাতাল থেকে নিয়ে গেছে।





