স্টাফ রিপোর্টার, ০১ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
রাজধানীর রূপনগর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও একটি প্রাইভেটকারসহ ডাকাত দলের ছয় সদস্যসহ মোট সাতজনকে গ্রেফতার করেছে রূপনগর থানা পুলিশ।
রূপনগর থানা সূত্রে জানা যায়, শনিবার (২৯ নভেম্বর ২০২৫) সন্ধ্যা আনুমানিক ৫:১৫ মিনিটে রূপনগর থানাধীন বেরুলিয়া বেরিবাঁধ এলাকায় নিয়মিত টহল চলাকালে একটি সন্দেহভাজন প্রাইভেটকার চোখে পড়ে পুলিশের টহল দলের। গাড়িটি থামিয়ে তল্লাশি করলে দেশীয় অস্ত্র—গ্রান্ড হারভেস্ট, মাল্টিফাংশনাল আউটডোর ছুরি এবং কাঠের বাট যুক্ত ছুরি—উদ্ধার করা হয়।
এসময় গাড়িতে থাকা ছয় ব্যক্তির কথাবার্তা অসংলগ্ন মনে হলে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করে। পরে প্রাইভেটকারটি এবং উদ্ধার হওয়া অস্ত্রগুলি জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো—
১) তামিম ওরফে নাজমুল ইসলাম (২০)
২) মোঃ রাসেল হোসেন (৩২)
৩) গোলাম রাব্বী (১৯)
৪) ইয়াসিন বাবু (২০)
৫) মোঃ জুয়েল (২৬)
৬) মোঃ রুবেল হোসেন (৩৫)
৭) মোঃ সাব্বির (১৮)
গ্রেফতারকৃত ছয়জনের বিরুদ্ধে রূপনগর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। অন্যদিকে পৃথক এক অভিযানে ঢাকা মহানগরী পুলিশ অধ্যাদেশ আইনে গ্রেফতার সাব্বিরকে ঢাকা স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালত, মিরপুরে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত সকল আসামিকে পরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।





