স্টাফ রিপোর্টার, ২ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
বিশ্বের নানা প্রান্ত থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য যেভাবে সহযোগিতা, শুভকামনা ও সহমর্মিতা জানানো হচ্ছে, তার জন্য জিয়া পরিবার ও বিএনপির পক্ষ থেকে সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
তারেক রহমান তার ভেরিফাইড ফেসবুক পোস্টে জানান, বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, কূটনীতিকবৃন্দ এবং আন্তর্জাতিক অঙ্গনের বন্ধুদের উদ্বেগ ও শুভকামনা, পাশাপাশি বাংলাদেশের মানুষের অপরিসীম ভালোবাসা ও দোয়া—সবকিছুই জিয়া পরিবারকে গভীরভাবে স্পর্শ করেছে।
তিনি আরও উল্লেখ করেন,
দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের শক্তি ও প্রেরণার উৎস। মমতাময়ী দেশনেত্রীর দ্রুত আরোগ্যের জন্য আমরা নিরন্তর প্রার্থনা করছি। এই কঠিন সময়ে মানুষের প্রদর্শিত ঐক্য, সহমর্মিতা ও দোয়ার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।
তারেক রহমান আজ সকাল সাড়ে দশটায় তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্টটি প্রকাশ করেন।





