স্টাফ রিপোর্টার, ০২ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজধানীর বিভিন্ন এতিমখানা মসজিদ ও মাদ্রাসায় দোয়া ও মোনাজাতের আয়োজন করেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক জনাব এস এম মিজানুর রহমান রাজ। এ উপলক্ষে কোরআন খতম অনুষ্ঠিত হয় এবং এতিম ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এদিকে দুপুরে বেগম খালেদা জিয়ার চিকিৎসক ডা. জেড এম সাহিদ গণমাধ্যমকে জানান, বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন। তিনি গুজব না ছড়ানোর আহ্বান জানিয়ে দেশনেত্রীর সুস্থতার জন্য সবাইকে দোয়া করার অনুরোধ জানান।





