স্টাফ রিপোর্টার, ২ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
বিমানবন্দর থানা বিএনপির উদ্যোগে ঢাকা-১৮ আসনে এস এম জাহাঙ্গীরের নেতৃত্বে বাংলাদেশের অভিভাবক, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় মোনাজাতে বিএনপির নেতাকর্মীসহ সাধারণ নাগরিকরা উপস্থিত থেকে দুই হাত তুলে দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনায় দোয়া করেন।
মাহফিলে অংশগ্রহণকারী সকলেই খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঐক্যবদ্ধভাবে মোনাজাত করেন এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করেন।






