বিএনপি ছাড়া দেশের কল্যাণে সুস্পষ্ট কর্মপরিকল্পনা আর কোনো দলের নেই — তারেক রহমান

দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক আলোচনা সভায় তারেক রহমানের বক্তব্য

Posted by:

on

স্টাফ রিপোর্টার, ১১ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি আয়োজিত “দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক” আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জনাব তারেক রহমান বলেন,
“বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ছাড়া আর কোনো রাজনৈতিক দলের দেশের কল্যাণে এরকম পরিকল্পনা আছে? কোনো পত্র-পত্রিকায় দেখেছেন? দেখেননি, আমরাই তা দিয়েছি— স্বাস্থ্য, শিক্ষা, জলবায়ু, কর্মসংস্থান, কৃষক, বাণিজ্যসহ সব বিষয়ে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা দিয়েছি। বিএনপি অতীতে বাস্তবায়ন করেছে, ইনশাআল্লাহ জনগণের ভোটে রাষ্ট্র নেতৃত্বে আসলে ভবিষ্যতেও বাস্তবায়ন করবো।”
এসময় তিনি আরও বলেন,
“আল্লাহর রহমতে আপনি নির্বাচিত হয়ে সরকার গঠন করলে সেই সরকার আপনার দলের সরকার হবে না— জনগণের সরকার হবে। যারা ভোট দিয়েছেন তাদেরও, এবং যারা ভোট দেননি তাদেরও সরকার হবো আমরা।”