ঢাকা-১৮ আসনে বিএনপি প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের মনোনয়নপত্র সংগ্রহ

বিএনপির শীর্ষ নেতাদের উপস্থিতিতে ঢাকা-১৮ আসনে মনোনয়নপত্র উত্তোলন

Posted by:

on

স্টাফ রিপোর্টার, ২১ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৮ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের পক্ষে বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলের সিনিয়র নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন—

  • জনাব আকতার হোসেন, যুগ্ম আহবায়ক, ঢাকা মহানগর উত্তর বিএনপি
  • শাহাব উদ্দিন সাগর, সাবেক সভাপতি, দক্ষিণখান থানা বিএনপি
  • জনাব আলী আকবর আলী, সদস্য, ঢাকা মহানগর উত্তর বিএনপি এবং সাবেক কাউন্সিলর, ডিএনসিসি
  • জনাব আব্দুস সালাম সরকার, সদস্য, ঢাকা মহানগর উত্তর বিএনপি
  • জনাব রফিকুল ইসলাম খান, সদস্য, ঢাকা মহানগর উত্তর বিএনপি
  • মো: জামির হোসেন, সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল
    দলীয় সূত্র জানায়, আসন্ন নির্বাচনে ঢাকা-১৮ আসনে শক্তিশালী ও সংগঠিত প্রচারণার মাধ্যমে বিজয় নিশ্চিত করতে মাঠপর্যায়ে প্রস্তুতি জোরদার করা হচ্ছে। মনোনয়নপত্র সংগ্রহের মাধ্যমে প্রার্থী ও নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে জানান সংশ্লিষ্ট নেতারা।