তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের অনুমতি প্রদান

ঢাকা বিভাগীয় কমিশনারের অনুমোদনপত্র পৌঁছেছে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে

Posted by:

on

স্টাফ রিপোর্টার, ২১ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
আগামী ২৫ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার যুক্তরাজ্য থেকে বাংলাদেশে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার “ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন” উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের জন্য অনুমতি প্রদান করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।
এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বরাবর একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়।
আজ রাত ৮টা ৩০ মিনিটে নয়া পল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা বিভাগীয় কমিশনার অফিসের স্টাফ জাহিদ হোসেন ওই অনুমতিপত্র পৌঁছে দেন।
চিঠিটি গ্রহণ করেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য (দপ্তর দায়িত্বে) সাত্তার পাটোয়ারী।
দলীয় সূত্রে জানা গেছে, অনুমতিপত্র পাওয়ার মধ্য দিয়ে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে কেন্দ্রীয়ভাবে গণসংবর্ধনা আয়োজনের আনুষ্ঠানিক প্রস্তুতি আরও এক ধাপ এগিয়ে গেল।