ঢাকা | ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী তালিকা প্রস্তুতের কাজ এগিয়ে নিচ্ছে। দলটির দায়িত্বশীল একাধিক নেতা জানিয়েছেন, সম্ভাব্য প্রার্থীদের যে তালিকা তৈরি হয়েছে, সেটি এখনো চূড়ান্ত নয়। মাঠপর্যায়ের পরিস্থিতি ও অন্যান্য দলের অবস্থান বিবেচনায় নিয়ে আগামী আগস্ট থেকে অক্টোবরের মধ্যে তালিকাটি চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।
ইতোমধ্যে জামায়াতের সম্ভাব্য প্রার্থীদের একটি প্রাথমিক তালিকা যুগান্তরের হাতে এসেছে, যেখানে ২৯৬ জনের নাম অন্তর্ভুক্ত রয়েছে। তবে রাজশাহী-২, মানিকগঞ্জ-২, ঢাকা-৯ ও কুমিল্লা-৭—এই চারটি আসনে এখনো কোনো প্রার্থীর নাম চূড়ান্ত হয়নি।
ঢাকা মহানগরের ২০টি আসনের জন্য জামায়াত প্রার্থীদের যে তালিকা করেছে, তা নিচে তুলে ধরা হলো:
ঢাকা-১: ব্যারিস্টার নজরুল ইসলাম
ঢাকা-২: ইঞ্জিনিয়ার তৌফিক হাসান
ঢাকা-৩: অধ্যক্ষ শাহিনুল ইসলাম
ঢাকা-৪: সৈয়দ জয়নুল আবেদীন
ঢাকা-৫: মোহাম্মদ কামাল হোসেন
ঢাকা-৬: ড. আব্দুল মান্নান
ঢাকা-৭: হাজি হাফেজ মো. এনায়েতুল্লাহ
ঢাকা-৮: ড. অ্যাডভোকেট হেলাল উদ্দিন
ঢাকা-১০: অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার
ঢাকা-১১: অ্যাডভোকেট আতিকুর রহমান
ঢাকা-১২: সাইফুল আলম খান মিলন
ঢাকা-১৩: ডা. মুহাম্মদ মোবারক হোসাইন
ঢাকা-১৪: ব্যারিস্টার আরমান
ঢাকা-১৫: ডা. শফিকুর রহমান (কেন্দ্রীয় আমির)
ঢাকা-১৬: আব্দুল বাতেন
ঢাকা-১৭: ডা. এসএম খালিদুজ্জামান
ঢাকা-১৮: অধ্যক্ষ আশরাফুল হক
ঢাকা-১৯: আফজাল হোসাইন
ঢাকা-২০: মাওলানা আব্দুর রউফ
দলটির একাধিক নেতা জানিয়েছেন, আসন্ন নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে দলের সাংগঠনিক শক্তি, জনসম্পৃক্ততা এবং মাঠপর্যায়ের জরিপকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তথ্য: যুগান্তর





