করাচিতে ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআই-এর বিশাল বিক্ষোভ, পুলিশের ধরপাকড়

সমাবেশের অনুমতি জটিলতায় ভেনু পরিবর্তন, রাবার বুলেট ছোড়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার, ১২ জানুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী -এর মুক্তির দাবিতে করাচিতে ব্যাপক বিক্ষোভ করেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। রোববার শহরের প্রাণকেন্দ্র বাঘে জিন্না পার্কে সমাবেশের অনুমতি চেয়েছিল । তবে অনুমতিপত্র পেতে দেরি হওয়ায় শেষ মুহূর্তে ভেনু পরিবর্তন করে মাজার-ই-কায়েদে সমাবেশ আয়োজন করা হয়।

হঠাৎ ভেনু পরিবর্তনের কারণে তৈরি হয় বিভ্রান্তি। অনেক কর্মী-সমর্থক পূর্বঘোষিত বাঘে জিন্না পার্কেই জড়ো হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ব্যাপক ধরপাকড় চালায় বলে অভিযোগ ওঠে। পিটিআই-এর সিনিয়র নেতা সোহাইল আফরিদি স্থানীয় গণমাধ্যমে অভিযোগ করেন, সমর্থকদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট ছুড়েছে।

এদিকে স্থানীয় গণমাধ্যমে পিটিআই সংক্রান্ত খবর সম্প্রচার বন্ধ রাখার প্রতিবাদে ক্ষুব্ধ সমর্থকরা কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে বলেও খবর পাওয়া গেছে। পরিস্থিতি ঘিরে শহরে উত্তেজনা বিরাজ করছে।

ট্যাগ: ইমরান খান, পিটিআই, করাচি, বিক্ষোভ, পাকিস্তান রাজনীতি, পুলিশ ধরপাকড়


ইরানে চলমান আন্দোলনে প্রাণহানি বাড়ছে, তিন দিনের রাষ্ট্রীয় শোক

মানবাধিকার সংস্থার দাবি ৬০০ নিহত, সরকারি হিসাবে নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্যের মৃত্যু

স্টাফ রিপোর্টার, ১২ জানুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

ইরানে চলমান আন্দোলনে হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক একটি মানবাধিকার সংস্থা জানিয়েছে, এ পর্যন্ত প্রাণহানির সংখ্যা প্রায় ৬০০ জনে দাঁড়িয়েছে। তবে কিছু সূত্রের দাবি, নিহতের সংখ্যা ২ হাজার ছাড়িয়ে যেতে পারে। হতাহতদের খোঁজে হাসপাতালগুলোতে ভিড় করছেন স্বজনরা।

আন্দোলন দমনে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অভিযোগ উঠেছে। অন্যদিকে ইরানের প্রশাসন জানিয়েছে, বিক্ষোভ চলাকালে নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহত হয়েছেন। রোববার ে নিহতদের জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে হাজারো মানুষ অংশ নেয়। রাষ্ট্রীয় ভাষ্যে নিহতদের ‘শহীদ’ আখ্যা দিয়ে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ‘ইহুদি সাম্রাজ্য’-এর বিরুদ্ধে প্রতিরোধ গড়তে গিয়ে তাদের মৃত্যু হয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি এখনও উত্তপ্ত রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

ট্যাগ: ইরান আন্দোলন, তেহরান, প্রাণহানি, রাষ্ট্রীয় শোক, মানবাধিকার, মধ্যপ্রাচ্য