জনগণের মালিকানা প্রতিষ্ঠায় ভোটের শক্তি ব্যবহারের আহ্বান হাবিবের

ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ডাক ঢাকা-৯ আসনের বিএনপি প্রার্থীর

Posted by:

on

স্টাফ রিপোর্টার, ১৪ জানুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

বাংলাদেশের প্রকৃত মালিক যে জনগণ—এই বার্তা দিয়ে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন ঢাকা-৯ আসনের বিএনপির মনোনীত প্রার্থী । তিনি বলেন, ভোটের শক্তি ব্যবহার না করলে জনপ্রতিনিধিদের কাছে জনগণের কোনো জবাবদিহি থাকবে না।

বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর খিলগাঁও এলাকায় ৭৫ নম্বর ওয়ার্ডের ৫ নম্বর ইউনিট বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত শোক সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী -এর মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।

হাবিবুর রশিদ হাবিব বলেন, “আমরা একটি দেশ চেয়েছি, যার নাম বাংলাদেশ। আমাদের একটি মানচিত্র আছে, একটি পতাকা আছে। বাংলাদেশ হিসেবেই আমরা বিশ্বের মানচিত্রে নিজেদের প্রতিষ্ঠিত করতে চাই।”

তিনি শহীদ রাষ্ট্রপতি -এর অবদান স্মরণ করে বলেন, মুক্তিযুদ্ধ ও পরবর্তী সময়ে তার নেতৃত্বেই বাংলাদেশ বিশ্বের দরবারে পরিচিত হয়েছে। একই সঙ্গে তিনি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন।

গণতান্ত্রিক আন্দোলনে বেগম খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরে হাবিব বলেন, গণতন্ত্রের প্রশ্নে আপসহীন থাকার কারণেই তাকে বারবার কারাবরণ ও নির্যাতনের শিকার হতে হয়েছে। বিনা চিকিৎসায় তার মৃত্যুকে তিনি জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেন এবং বলেন, জনগণ তাকে গণতন্ত্রের আপসহীন নেত্রী হিসেবেই স্মরণ করবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান -এর রাজনৈতিক দর্শনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তার নেতৃত্বে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, আলেম-ওলামা ও উন্নয়নকামী মানুষের সম্মিলিত অংশগ্রহণে একটি উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন রয়েছে।

ভোটাধিকার প্রসঙ্গে তিনি বলেন, “এই দেশের মালিক জনগণ। ভোটকেন্দ্রে না গেলে, ভোট না দিলে আগামীর জনপ্রতিনিধি আপনাদের কাছে জবাবদিহি করবে না।” তিনি আরও বলেন, আগামীর বাংলাদেশে এমন জনপ্রতিনিধি দরকার, যিনি শাসক নন—এলাকার সন্তান ও সেবক হবেন।

ঢাকা-৯ আসনের ৭৫ নম্বর ওয়ার্ডের প্রসঙ্গ উল্লেখ করে হাবিব বলেন, দল-মত নির্বিশেষে এলাকার উন্নয়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। নিজের সামাজিক শক্তির কথা তুলে ধরে তিনি বলেন, দেশ ও সমাজের মঙ্গল চায়—এমন অসংখ্য মানুষই তার প্রকৃত শক্তি।

অনুষ্ঠানে স্থানীয় (বিএনপি) ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।