স্টাফ রিপোর্টার | ১৬ই জানুয়ারি ২০২৬| নিউজ চ্যানেল বিডি
ইসলামী আন্দোলনের নেতা গাজী আতাউর সম্প্রতি বলেন, জামাতে ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান এককভাবে ঘোষণা দিয়ে আসছেন যে, তারা নির্বাচনের পর জাতীয় সরকার গঠন করবেন এবং বেগম খালেদা জিয়ার তৈরি করা ঐক্যের পাঠাতনে দাঁড়িয়ে রাষ্ট্র পরিচালনা করবেন।
গাজী আতাউর বলেন, “এই সিদ্ধান্ত আমাদের সঙ্গে আলোচনা ছাড়াই এসেছে। এটি একটি এলায়েন্সের মধ্যে হলেও নির্বাচনের স্বচ্ছতা ও অংশগ্রহণের ক্ষেত্রে প্রশ্ন তৈরি করছে। আসন্ন নির্বাচন কি সত্যিকারের প্রতিদ্বন্দ্বিতামূলক হবে, নাকি এটি কেবল সিলেকশন বা ভাগাভাগির নির্বাচন হবে, তা নিয়ে আমাদের মধ্যে শঙ্কা রয়েছে।”
তিনি আরও বলেন, “আমরা চাই একটি মুক্ত ও সুষ্ঠু নির্বাচন। স্বাধীনতা পরবর্তী যে কলঙ্কিত নির্বাচন হয়েছিল, আমরা তা পুনরায় হতে দেব না। আমাদের লক্ষ্য হলো নির্বাচন হবে স্বচ্ছ, অংশগ্রহণযোগ্য এবং জনগণের ভোটের মাধ্যমে বাস্তবায়িত।”
গাজী আতাউর বলেন, “নির্বাচনের আগে একক ঘোষণার ফলে তলে তলে ভিন্ন ধরনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে—এই আশঙ্কা আমাদের মধ্যে তৈরি হয়েছে। তাই আমরা নিশ্চিত হতে চাই আসন্ন নির্বাচন নিরপেক্ষ, সুষ্ঠু এবং বিশ্বাসযোগ্য হবে।”





