চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান ১১ দলীয় জোটের: নাসির উদ্দিন পাটোয়ারী

১২ তারিখে ভোটকেন্দ্র রক্ষা ও সন্ত্রাস প্রতিরোধে প্রস্তুতির ঘোষণা

স্টাফ রিপোর্ট | ৩১ জানুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারী। তিনি বলেন, যারা দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে জড়িত, তাদের এ পথ থেকে সরে আসা উচিত। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে।

তিনি অভিযোগ করেন, নির্বাচনী প্রচারণায় হামলা, হয়রানি ও নারীদের ওপর নির্যাতনের ঘটনা ঘটছে। একাধিক স্থানে প্রার্থীদের সমর্থকদের ওপর হামলার অভিযোগ তুলে তিনি বলেন, ভোটের পরিবেশ নষ্টের চেষ্টা করা হচ্ছে।

নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, ১১ দলীয় জোট চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। “যারা জনগণের অধিকার কেড়ে নিতে চায়, তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর ভূমিকা পালন করতে হবে,” বলেন তিনি।

তিনি আরও বলেন, ভোটকেন্দ্র দখল বা ব্যালট বাক্সে হস্তক্ষেপের চেষ্টা হলে জনগণ তা প্রতিহত করবে। ভোট মানুষের আমানত, এটি রক্ষা করা সবার দায়িত্ব।

প্রার্থিতা ও ঋণখেলাপি সংক্রান্ত বিষয়েও প্রশ্ন তোলেন তিনি। অভিযোগ করেন, নিয়ম থাকা সত্ত্বেও কিছু ক্ষেত্রে তা মানা হয়নি। এ বিষয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

তিনি বলেন, আগামী ১২ তারিখের নির্বাচন সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নেওয়ার সুযোগ। জনগণ সচেতনভাবে সিদ্ধান্ত নেবে এবং ভোটাধিকার প্রয়োগ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।