স্টাফ রিপোর্টার, ০১ ফেব্রুয়ারি ২০২৬,নিউজ চ্যানেল বিডি
আহসানুল মাহবুব বলেন, “আমাদের Twitter একাউন্ট অত্যন্ত ষড়যন্ত্রমূলকভাবে হ্যাক করা হয়েছে। আমরা গতকাল বিষয়টি জানতে পারি এবং বেলা ৫টার দিকে আমাদের টিম প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। পুরো রাত আমাদের টিম এই ঘটনার তদন্তে ছিল এবং তথ্য সংগ্রহ করেছে।”
তিনি আরও বলেন, “মনে হচ্ছে কয়েকদিন ধরে পরিকল্পনা করা হয়েছে। Twitter একাউন্টসহ আমাদের শীর্ষ নেতৃবৃন্দের ফেসবুক এবং অন্যান্য একাউন্টও লক্ষ্য করা হয়েছে। কিছু লোক এই কাজে জড়িত, এবং এখানে একটি গভীর ষড়যন্ত্র রয়েছে। এটি জামাতে ইসলামী ও শীর্ষ নেতাদের বিতর্কিত করার উদ্দেশ্যে করা হয়েছে।”
আহসানুল মাহবুব উল্লেখ করেন, “এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। আমরা রাতেই থানায় জিডি করেছি এবং পরবর্তীতে আইনি পদক্ষেপসহ সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এটি একটি মারাত্মক ধরনের অপপ্রচারের চেষ্টা।”
তিনি আরও বলেন, “আমাদের নেতৃবৃন্দের বক্তব্য স্পষ্ট। নারীদের প্রতি, দেশের প্রতি এবং স্বাধীনতার প্রতি আমাদের মর্যাদা নিশ্চিত। যেসব লোক এই ধরনের ষড়যন্ত্রে লিপ্ত, তারা জামাতে ইসলামী ও শীর্ষ নেতৃবৃন্দকে প্রশ্নবোধক করতে চাচ্ছে।”
আহসানুল মাহবুব যোগ করেন, “আমরা আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলব এবং প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ গ্রহণ করব।”





