স্টাফ রিপোর্টার, ১ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি
আমার টুইটার (বর্তমানে এক্স) একাউন্ট হ্যাক করা হয়েছে। হ্যাকের ১৫ ঘন্টার মধ্যে আমার একাউন্ট থেকে অরুচিকর ও কুরুচিপূর্ণ একটি পোস্ট করা হয়েছিল, যা মা ও নারীদের নিয়ে ছিল। বিষয়টি দেখে আমি অত্যন্ত ক্ষুব্ধ ছিলাম।
যুবকরা ইতোমধ্যে পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নিজেদের মতামতের মাধ্যমে জানিয়েছে তারা কী চায় এবং কোন দলকে সমর্থন করবে। কোনো শিক্ষার্থী বা নাগরিকের পছন্দের পোশাক, মতামত বা ভোট দেওয়ার স্বাধীনতাকে কেউ বাধা দিতে পারবে না।
একজন বোন যদি তার পছন্দের পোশাক পরেন, তার ভোটের পছন্দ প্রকাশ করেন—এটি তার অধিকার। যিনি তার ইজ্জত ও স্বাধীনতা রক্ষা করেন, তার প্রতি শ্রদ্ধা থাকা উচিত। কাউকে জোরপূর্বক বা অপমানের মাধ্যমে সমর্থন নেয়ার চেষ্টা করা কোনো সভ্য আচরণ নয়।
হ্যাক হওয়া পোস্টের পর কিছু লোক উল্টো পথ অবলম্বন করে মিছিল শুরু করেছে। যারা মা এবং নারীদের সম্মান করতে জানে না, তারা এমন কর্মকাণ্ডে লিপ্ত হয়। আমি স্পষ্টভাবে বলছি, আমার বক্তব্য, কর্মসূচি ও পরিকল্পনা আমার ব্যক্তিগত এবং এটি আমার মতো প্রকাশিত হবে, অন্য কেউ আমার বক্তব্যকে বিকৃতভাবে প্রচার করতে পারবে না।
আলহামদুলিল্লাহ, সাত ঘণ্টার মধ্যেই আমার একাউন্ট আবার আমার নিয়ন্ত্রণে এসেছে। যদি এই ঘটনায় কোনো মা বা নারী ক্ষুব্ধ বা কষ্ট পেয়েছেন, আমি তাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি।
মিডিয়া ও জনমতকে সতর্ক থাকতে হবে—ভুল তথ্য বা বিকৃত পোস্ট ছড়িয়ে দেওয়ার ফলে জাতির বিবেককে আঘাত পায়। মিডিয়া জাতির আয়না, তাই দায়িত্বশীল থাকা প্রয়োজন।
“এবার আসুন সবাই মিলে দেশটাকে ইতিবাচক ধারার রাজনীতির দিকে নিয়ে যাই।”





