অভিযোগ-পাল্টা অভিযোগের মধ্যে দিয়ে চলছে ডাকসুর ভোটগ্রহণ

ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচন কেন্দ্র পরিদর্শন নিয়ে ভিপি প্রার্থীদের অভিযোগ-পাল্টা অভিযোগ ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনে কেন্দ্র পরিদর্শন ও প্রচারণা নিয়ে একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ভিপি পদপ্রার্থীরা। ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা অভিযোগ করেন, কিছু প্রার্থী কেন্দ্রের ভেতরে ঢুকে আচরণবিধি ভঙ্গ করছেন এবং পোস্টার-লিফলেট বিতরণ করছেন। একই অভিযোগ তুলেছেন ইসলামী ছাত্রশিবিরের ভিপি…

ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচন

কেন্দ্র পরিদর্শন নিয়ে ভিপি প্রার্থীদের অভিযোগ-পাল্টা অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনে কেন্দ্র পরিদর্শন ও প্রচারণা নিয়ে একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ভিপি পদপ্রার্থীরা।

‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা অভিযোগ করেন, কিছু প্রার্থী কেন্দ্রের ভেতরে ঢুকে আচরণবিধি ভঙ্গ করছেন এবং পোস্টার-লিফলেট বিতরণ করছেন। একই অভিযোগ তুলেছেন ইসলামী ছাত্রশিবিরের ভিপি প্রার্থী সাদিক কাইয়ুম। তার অভিযোগ, কেন্দ্রের ভেতরে কিছু প্রার্থী নিয়ম ভেঙে প্রভাব বিস্তার করার চেষ্টা করছেন।

তবে ছাত্রদলের ভিপি প্রার্থী আবেদুল ইসলাম খান এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন,

“আমরা রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই কেন্দ্র পরিদর্শন করেছি। আর লিফলেট বিতরণ করেছি কেন্দ্র থেকে ১০০ মিটারের বাইরেই, যা আইনসঙ্গত।”

প্রার্থীদের অভিযোগ-পাল্টা অভিযোগে ভোটের পরিবেশ নিয়ে কিছুটা শঙ্কা তৈরি হলেও সবাই একমত হয়েছেন যে, সামগ্রিকভাবে এখনো উৎসবমুখর পরিবেশেই ভোটগ্রহণ চলছে।