স্টাফ রিপোর্টার | ২০ জুন ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
অলাভজনক ও বন্ধ কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যে আয়োজিত এক রোড শো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২০ জুন) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) যৌথভাবে এ রোড শো আয়োজন করে।
অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংক-এর গভর্নর মোস্তাকুর রহমান এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রোড শোতে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠীগুলোর প্রতিনিধিরাও অংশ নেন। উপস্থিত ছিলেন প্রাণ-আরএফএল, এসিআই লিমিটেড, ওয়ালটন, মেঘনা গ্রুপ, রানার গ্রুপ, টি কে গ্রুপ, ব্র্যাক, নাবিল গ্রুপ, স্কয়ার, ট্রান্সকম, আকিজ এবং লাল তীরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্ণধাররা।
এছাড়া অনুষ্ঠানে জাপানের শীর্ষ ব্যবসায়িক প্রতিষ্ঠান Marubeni Corporation, Toyota Tsusho Corporation, Sumitomo Corporation, MUFG Bank Limited, Mitsui & Co. (Asia Pacific) Pte. Ltd., Sojitz Asia Pte. Ltd., জেট্রো বাংলাদেশ অফিস-এর প্রতিনিধিসহ বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের কর্মকর্তারা অংশ নেন।
রোড শোতে দেশের অলাভজনক ও বন্ধ শিল্পপ্রতিষ্ঠানগুলোতে দেশি-বিদেশি বিনিয়োগের সম্ভাবনা, শিল্প পুনরুজ্জীবন এবং কর্মসংস্থান সৃষ্টির বিভিন্ন দিক তুলে ধরা হয়।





