স্টাফ রিপোর্টার, ১৫ আগস্ট ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যাবিশিষ্ট নতুন ভবনের শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৫ আগস্ট) সকালে হাসপাতাল প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে নতুন ভবনটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী হাসপাতালের বিভিন্ন বিভাগ, অপারেশন থিয়েটার ও ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) পরিদর্শন করেন। এ সময় তিনি হাসপাতালের চিকিৎসাসেবা, রোগীদের সুযোগ-সুবিধা এবং বিভিন্ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
পরে প্রধানমন্ত্রী হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্টাফদের উদ্দেশে বক্তব্য দেন।
সংশ্লিষ্টরা জানান, নতুন ৫০০ শয্যাবিশিষ্ট ভবন চালু হওয়ায় নিউরোসায়েন্স-সংক্রান্ত জটিল রোগের চিকিৎসায় হাসপাতালের সক্ষমতা আরও বাড়বে। একই সঙ্গে রোগীদের জন্য চিকিৎসা সুবিধা সম্প্রসারণ এবং সেবার মান উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





