ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠক করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর; উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির শীর্ষ নেতারা।

Posted by:

on

ঢাকা, ৮ অক্টোবর ২০২৫ (বুধবার):
ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার আজ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বৈঠকটি অনুষ্ঠিত হয় বুধবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত গুলশান চেয়ারপার্সন কার্যালয়ে।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপার্সন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য

ড. আব্দুল মঈন খান

আমির খসরু মাহমুদ চৌধুরী

এছাড়া উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপার্সনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য

শামা ওবায়েদ।

বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন নির্বাচনী প্রক্রিয়া ও গণতান্ত্রিক অগ্রগতির বিষয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।