এয়ারপডসে ক্যামেরা আনছে অ্যাপল, বদলে যেতে পারে স্মার্ট ওয়্যারেবলের ভবিষ্যৎ

এআই ও পরিবেশ শনাক্তকরণ প্রযুক্তি নিয়ে আসছে নতুন AirPods Pro 4 বা AirPods Ultra

স্টাফ রিপোর্টার, ১৫ মে ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

প্রযুক্তি জগতে নতুন চমক নিয়ে আসতে যাচ্ছে । প্রতিষ্ঠানটি তাদের নতুন প্রজন্মের এয়ারপডস নিয়ে কাজ করছে, যা “AirPods Pro 4” বা “AirPods Ultra” নামে বাজারে আসতে পারে বলে জানা গেছে। এই নতুন ডিভাইসের সবচেয়ে বড় আকর্ষণ হতে যাচ্ছে এতে যুক্ত হওয়া বিশেষ ক্যামেরা প্রযুক্তি, যা মূলত পরিবেশ শনাক্তকরণ এবং এআইভিত্তিক স্মার্ট ফিচারের জন্য ব্যবহার করা হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই ক্যামেরাগুলো সাধারণ ছবি বা ভিডিও তোলার জন্য নয়। বরং ব্যবহারকারীর আশপাশের পরিবেশ বিশ্লেষণ করে আরও উন্নত ও প্রাসঙ্গিক সেবা দিতে সক্ষম হবে । উদাহরণস্বরূপ, ব্যবহারকারী ব্যস্ত শহরে হাঁটার সময় সিরি আশপাশের সাইনবোর্ড পড়তে, গুরুত্বপূর্ণ স্থান চিহ্নিত করতে কিংবা তাৎক্ষণিক তথ্য দিতে পারবে, তাও মোবাইল ফোন হাতে না নিয়েই।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই প্রযুক্তি ভবিষ্যতের অগমেন্টেড রিয়েলিটি বা এআর ডিভাইসের ভিত্তি তৈরি করবে। নতুন এয়ারপডসকে ভবিষ্যতের স্মার্ট এআর চশমার পূর্ব প্রস্তুতি হিসেবেও দেখা হচ্ছে। অ্যাপল ধীরে ধীরে ব্যবহারকারীদের এআর অভিজ্ঞতার সঙ্গে পরিচিত করাতে চাইছে বলেও ধারণা করা হচ্ছে।

নতুন এয়ারপডসে যুক্ত হতে পারে বেশ কিছু অত্যাধুনিক সুবিধা। এর মধ্যে রয়েছে রিয়েল-টাইম ভাষান্তর, বিভিন্ন বস্তু ও লেখা শনাক্তকরণ এবং উন্নত নেভিগেশন সহায়তা। ফলে বিদেশ ভ্রমণ, বিমানবন্দর বা বড় শহরে চলাচল আরও সহজ হয়ে উঠতে পারে।

তবে সম্ভাবনার পাশাপাশি কিছু চ্যালেঞ্জও রয়েছে। বিশেষ করে ক্যামেরা সংযুক্ত থাকার কারণে ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। এছাড়া এআই প্রসেসিং এবং ক্যামেরা ব্যবহারের কারণে ব্যাটারি লাইফ নিয়েও উদ্বেগ রয়েছে।

অন্যদিকে, বর্তমানে ও -এর তুলনায় সিরির সীমাবদ্ধতা নিয়েও আলোচনা রয়েছে। ফলে এই নতুন প্রযুক্তির সফলতা অনেকটাই নির্ভর করবে সিরির সক্ষমতা কতটা উন্নত করা যায় তার ওপর।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, যদি অ্যাপল এসব চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করতে পারে, তাহলে AirPods Pro 4 বা AirPods Ultra ওয়্যারেবল প্রযুক্তির জগতে নতুন যুগের সূচনা করতে পারে।