ওয়াশিংটন ডি.সি.-তে মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে বৈঠক জাতীয় নিরাপত্তা উপদেষ্টার

বাণিজ্য ঘাটতি কমানো ও পারস্পরিক শুল্ক হ্রাসে অগ্রগতির কথা তুলে ধরলেন ড. খলিলুর রহমান

স্টাফ রিপোর্টার, ৯ জানুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

-তে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কিন বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) -এর সঙ্গে বৈঠক করেছেন। বৃহস্পতিবার ৮ জানুয়ারি বিকেলে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য সহযোগিতা জোরদার এবং পারস্পরিক শুল্ক হ্রাসের বিষয়টি গুরুত্ব পায়।

বৈঠকে ড. খলিলুর রহমান বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ঘাটতি কমানোর ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতি সম্পর্কে অ্যাম্বাসেডর গ্রিয়ারকে অবহিত করেন। তিনি বলেন, পারস্পরিক বাণিজ্য চুক্তি আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়ার আগেই যুক্তরাষ্ট্র থেকে আমদানি উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে বাংলাদেশ বড় ধরনের অগ্রগতি অর্জন করেছে এবং চুক্তির কিছু গুরুত্বপূর্ণ দিক ইতোমধ্যে বাস্তবায়ন করা হয়েছে।

এর পরিপ্রেক্ষিতে ড. রহমান বর্তমান ২০ শতাংশ পারস্পরিক শুল্ক (রেসিপ্রোকাল ট্যারিফ) কমানোর জন্য -এর কাছে প্রস্তাব দেন। অ্যাম্বাসেডর জেমিসন গ্রিয়ার এই প্রস্তাবটি ইতিবাচকভাবে বিবেচনা করার বিষয়ে সম্মতি জানান।

এছাড়া মার্কিন কাঁচামাল বা উপাদান ব্যবহার করে তৈরি পোশাকের ওপর যুক্তরাষ্ট্রের পারস্পরিক শুল্ক কমানো অথবা পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাবও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলে তিনি আশ্বাস দেন।

বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক শুল্ক চুক্তিটি দ্রুত চূড়ান্ত ও কার্যকর করতে অল্প কিছু অমীমাংসিত বিষয় দ্রুত সমাধানের বিষয়ে একমত হয়।

ড. খলিলুর রহমান বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধির ফলে ভবিষ্যতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবসায়িক যোগাযোগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড কর্মসূচিতে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার প্রসঙ্গ তুলে ধরে তিনি বাংলাদেশি ব্যবসায়ীদের ভ্রমণ সহজ করতে অ্যাম্বাসেডর গ্রিয়ারের প্রভাব ও দপ্তরকে কাজে লাগানোর আহ্বান জানান।

এছাড়াও তিনি বাংলাদেশের বেসরকারি খাতের জন্য (ডিএফসি) অর্থায়ন প্রাপ্তির অনুরোধ জানান। এ বিষয়ে অ্যাম্বাসেডর গ্রিয়ার তার সহযোগিতার আশ্বাস দেন।

বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। অপরদিকে ইউএসটিআর-এর পক্ষে সহকারী ইউএসটিআর সহ অন্যান্য কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।

আগামীকাল ড. খলিলুর রহমান মার্কিন পররাষ্ট্র দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।