কৃষক দল সভাপতি তুহিন বিএমডিএ’র চেয়ারম্যান

সচিব পদমর্যাদায় এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ

স্টাফ রিপোর্টার, ৬ মে ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. হাসান জাফির তুহিনকে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)-এর চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (৬ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে তাকে সচিব পদমর্যাদায় এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এই নিয়োগ কার্যকর হবে। যোগদানের তারিখ থেকেই তার দায়িত্ব শুরু হবে।

এতে আরও বলা হয়, নিয়োগের অন্যান্য শর্তাবলি চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।