স্টাফ রিপোর্টার, ২৫ জানুয়ারি ২০২৬,নিউজ চ্যানেল বিডি
নাসিরুদ্দিন পাটোয়ারী বলেছেন, “আজ এখানে শহীদদের বাবা উপস্থিত আছেন। আমাদের অসংখ্য ভাই এখনো হাসপাতালে কাতরাচ্ছে। কারো চোখ নেই, কারো হাত নেই। তারা অপেক্ষা করছে শেখ হাসিনার বিচারের।”
এক রাজনৈতিক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “বাংলাদেশ নতুন করে দাঁড়াবে, গণঅভ্যুত্থানের যে স্পিরিট আছে তা নিয়ে দেশ এগিয়ে যাবে, এমনটাই আমরা আশা করেছিলাম। কিন্তু দুঃখের বিষয়, বাস্তবে আমরা তা দেখিনি।”
তিনি বলেন, “আমরা ভেবেছিলাম লন্ডন থেকে এমন একজন নেতা আসবেন, যার মাধ্যমে চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাস শেষ হবে। কারণ গত ১৫ বছরে বিএনপির ভাই-বোনেরা নির্যাতিত হয়েছে। নয়াপল্টনের অলিগলিতে তাদের রক্ত ঝরেছে। এই দুই পখোলা মাঠে তারা শেখ হাসিনাকে সরানোর জন্য একত্রিত হয়েছিল।”
নাসিরুদ্দিন পাটোয়ারী অভিযোগ করেন, “সিনিয়র নেতাদের আপস ও সমঝোতার কারণে সেই প্রত্যাশা পূরণ হয়নি। আমরা ইতিহাস ভুলিনি, ইতিহাস মনে রাখবো।”
তিনি বলেন, “নির্যাতিত বিএনপির ভাই-বোনদের ভয় পাওয়ার কিছু নেই। আপনাদের আশ্রয়ের জন্য আমরা আছি। এবার নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিন, শাপলা প্রতীকে ভোট দিন। এতে চাঁদাবাজি, দখলদারি ও সন্ত্রাস থেকে মুক্তি মিলবে।”
শহীদ উসমান হাদির হত্যার প্রসঙ্গ তুলে তিনি বলেন, “দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ানো আমাদের সহযোদ্ধা শহীদ উসমান হাদিকে দিনের বেলায় গুলি করে হত্যা করা হয়েছিল। কিন্তু এখনো তার হত্যার বিচার নিয়ে জাতির সামনে কোনো স্পষ্ট রূপরেখা দেওয়া হয়নি। আমরা মনে করি, এর পেছনে রাষ্ট্রের গভীর ষড়যন্ত্র রয়েছে।”
তিনি বলেন, “আমরা অপেক্ষা করছি। সত্য একদিন প্রকাশ পাবেই।”





