গণভোটের রায় বাস্তবায়নের অঙ্গীকার জামায়াত আমিরের

নাগোয়া প্রবাসী সংবর্ধনায় আন্দোলনের ঘোষণা, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়


স্টাফ রিপোর্টার | ৬ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান গণভোটের রায় যেকোনো মূল্যে বাস্তবায়নের অঙ্গীকার করেছেন।

জাপানের নাগোয়া শহরে আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ গণভোটের পক্ষে মত দিয়েছেন। এই রায় বাস্তবায়ন না করা হলে তা দেশের জনগণের প্রতি অবমাননার শামিল হবে।

তিনি জানান, বিরোধী দল হিসেবে সংসদের ভেতরে ও বাইরে গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন চালিয়ে যাওয়া হবে।

প্রবাসীদের ‘রেমিট্যান্স যোদ্ধা’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, তাদের অবদান দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জাপানের আদলে একটি সমৃদ্ধ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং মীর আহমদ বিন কাসেম আরমান।