✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮

গাজীপুর–নারায়ণগঞ্জে ভূমিকম্পের প্রভাব: গাজীপুরে আহত বহু, নারায়ণগঞ্জে শিশুর মৃত্যু

দুই জেলায় সার্বিক ক্ষয়ক্ষতির খতিয়ান প্রকাশ স্টাফ রিপোর্টার, ২১ নভেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি। গাজীপুর জেলার ক্ষয়ক্ষতি অদ্য ২১/১১/২০২৫ খ্রি. সকাল ১০:৩৮ মিনিটে ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হওয়ার পর গাজীপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আতঙ্ক তৈরি হয়। ভবন ত্যাগের সময় হুড়োহুড়িতে বহু শিক্ষার্থী আহত হয়।জেলায় কোনো অবকাঠামোগত বড় ধরণের ক্ষতি হয়নি বলে নিশ্চিত করা হয়েছে। জেলার…

Posted by:

on

দুই জেলায় সার্বিক ক্ষয়ক্ষতির খতিয়ান প্রকাশ

স্টাফ রিপোর্টার, ২১ নভেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।


গাজীপুর জেলার ক্ষয়ক্ষতি

অদ্য ২১/১১/২০২৫ খ্রি. সকাল ১০:৩৮ মিনিটে ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হওয়ার পর গাজীপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আতঙ্ক তৈরি হয়। ভবন ত্যাগের সময় হুড়োহুড়িতে বহু শিক্ষার্থী আহত হয়।
জেলায় কোনো অবকাঠামোগত বড় ধরণের ক্ষতি হয়নি বলে নিশ্চিত করা হয়েছে।

জেলার বিভিন্ন হাসপাতাল থেকে পাওয়া সার্বিক তথ্য নিম্নরূপ—

হাসপাতালভিত্তিক রিপোর্ট (গাজীপুর)

ক্র.হাসপাতালের নামআহত রোগীর সংখ্যাপ্রাথমিক চিকিৎসাভর্তিমন্তব্য
১শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল, গাজীপুর৫৮৫৮৫৫ভর্তি রোগীদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।
২শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল, টঙ্গী২৪২৪২৪ভর্তি চিকিৎসাধীন; একজনকে রেফার করে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
৩উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কাপাসিয়া৭৩৭৩নাইভর্তি কোনো রোগী নেই।
৪উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কালিয়াকৈর০৫০৫নাইবালিয়া, বাইমাইল ও জামালপুর ইউনিয়নে ফাটল দেখা গেছে।
৫উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শ্রীপুরনাইনাইনাইসীমান্ত ইউনিয়নের কিছু মাটির ঘরে ফাটল; চৌরাস্তা ইউনিয়নে ঝুঁকিপূর্ণ ঘর শনাক্ত।
৬উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কালীগঞ্জনাইনাইনাই—

ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণে জেলা প্রশাসন একট নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে।
যোগাযোগ: ০৩৭৬৬১৬৭১, ০১৯৩২৬১২৯৪৪
ই-মেইল: drrrogazipur@ddm.gov.bd


নারায়ণগঞ্জ জেলার ক্ষয়ক্ষতি

রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ৫ নং ক্যানেল এলাকায় দেওয়াল ধসে এক শিশু ঘটনাস্থলেই নিহত হয়েছে। শিশুটির মায়ের অবস্থা গুরুতর, তিনি বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন। একই ঘটনায় একজন পথচারী গুরুতর আহত হয়েছেন। নিহত শিশুটির পরিবারকে প্রাথমিক নগদ সহায়তা দেওয়া হয়েছে।

জেলায় বিভিন্ন হাসপাতাল থেকে পাওয়া তথ্যমতে—
নারায়ণগঞ্জে মোট ২৪ জন আহত ব্যক্তি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন, তবে কারো অবস্থা গুরুতর নয়।

ভূমিকম্পের ফলে সম্ভাব্য অবকাঠামোগত ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ কার্যক্রম অব্যাহত রয়েছে।


ট্যাগ: ভূমিকম্প, গাজীপুর, নারায়ণগঞ্জ, রূপগঞ্জ, আহত, নিহত, ক্ষয়ক্ষতি, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল রিপোর্ট, জেলা প্রশাসন