স্টাফ রিপোর্টার, ২৬ মে ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
প্রত্যেক ঈদে বিএনপির গুম ও খুন হওয়া সহকর্মী-সহযোদ্ধাদের পরিবারের পাশে দাঁড়ান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক।
ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে তিনি নিয়মিতভাবে পৌঁছে দেন ঈদ উপহার ও খোঁজখবর। সেই ধারাবাহিকতার ব্যত্যয় ঘটেনি এবারও।
এবারও তিনি গুম ও খুন হওয়া নেতাকর্মীদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের হাতে ঈদ উপহার তুলে দেন। এ সময় তিনি পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং সবসময় তাদের পাশে থাকার আশ্বাস দেন।
পরিবারগুলোর পাশে থেকে মানবিক সহমর্মিতা ও দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। তার এই উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে স্বস্তি ও কৃতজ্ঞতার অনুভূতি দেখা গেছে।




