চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিলেন তারেক রহমান

স্টাফ রিপোর্টার | ০৮ আগস্ট ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

ঢাকা: ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার সকালে জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি অনুষ্ঠানের উদ্বোধন করেন।

এর আগে জাতীয় সংসদ প্রাঙ্গণে প্রধানমন্ত্রী একটি নিমগাছের চারা রোপণ করেন। এ সময় তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও একটি গাছের চারা রোপণ করেন। পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দলীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

চিকিৎসক সমাবেশ শুরুর আগে প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী শান্তির প্রতীক হিসেবে দুটি পায়রা উড়িয়ে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ সংগঠনের নেতৃবৃন্দ ও চিকিৎসকরা।