জাতিসংঘ মহাসচিবের আশ্বাস: বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে পূর্ণ সমর্থন

নিউইয়র্ক, ২৯ সেপ্টেম্বর – বাংলাদেশের চলমান গণতান্ত্রিক রূপান্তর ও সংস্কার প্রক্রিয়ায় জাতিসংঘের পূর্ণ সমর্থন ও সংহতির আশ্বাস দিয়েছেন জাতিসংঘ মহাসচিব…

ছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক থেকে নেওয়া

নিউইয়র্ক, ২৯ সেপ্টেম্বর – বাংলাদেশের চলমান গণতান্ত্রিক রূপান্তর ও সংস্কার প্রক্রিয়ায় জাতিসংঘের পূর্ণ সমর্থন ও সংহতির আশ্বাস দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

সোমবার নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে এ আশ্বাস দেন তিনি।

প্রধান উপদেষ্টার নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান সচিব সিরাজ উদ্দিন মিয়া এবং এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ।

বৈঠকে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচন, রাজনৈতিক সংস্কার, জুলাই মাসের আন্দোলনে সংঘটিত নৃশংসতার বিচার, সুরক্ষাবাদী শুল্ক নীতির কারণে বৈশ্বিক বাণিজ্য সংকট এবং ৩০ সেপ্টেম্বরের আন্তর্জাতিক রোহিঙ্গা সম্মেলনসহ নানা ইস্যু নিয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা সংস্কার কার্যক্রম ও অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতির কথা তুলে ধরেন। তিনি বলেন,
“আগামী কয়েক মাস খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচন আয়োজনের জন্য আমাদের আপনাদের সমর্থন দরকার।”

তিনি আরও অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত সরকার ও তাদের মিত্ররা চুরি করা অর্থ ব্যবহার করে বিদেশে বিভ্রান্তিমূলক প্রচারণা চালাচ্ছে এবং নির্বাচন বানচালের চেষ্টা করছে।

এর জবাবে মহাসচিব গুতেরেস বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও সংস্কার এজেন্ডায় জাতিসংঘের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে বৈশ্বিক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন।

তিনি প্রফেসর ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে বলেন, গত ১৪ মাসে বাংলাদেশের কঠিন রূপান্তরকালীন সময়ে তাঁর প্রচেষ্টা তিনি গভীরভাবে শ্রদ্ধা করেন ও প্রশংসা করেন।

প্রধান উপদেষ্টা আসন্ন আন্তর্জাতিক রোহিঙ্গা সম্মেলন আয়োজনের জন্য মহাসচিবকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ সম্মেলন বিশ্বব্যাপী সংকটটিকে আলোচনার কেন্দ্রে রাখবে এবং শরণার্থী শিবির