জাতীয় ঐকমত্য কমিশনের সভায় উপস্থিত থাকছেন প্রধান উপদেষ্টা

ফাইল ছবি: ডক্টর মোহাম্মদ ইউনুস

ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৫ : প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ কমিশনের সভায় উপস্থিত থাকবেন।

দুপুর ৩টায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে ‘জুলাই জাতীয় সনদ, ২০২৫’-এর বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে।

কমিশনের পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান উপদেষ্টা বিকাল ৪টা পর্যন্ত সভায় অবস্থান করবেন। এরপর তিনি সভাকক্ষ ত্যাগ করবেন।

প্রধান উপদেষ্টার প্রস্থান শেষে রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে কমিশনের আলোচনা অব্যাহত থাকবে। আলোচনার সমাপ্তি শেষে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ সাংবাদিকদের ব্রিফ করবেন। রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি পরবর্তী সময়ে নিজেদের বক্তব্য তুলে ধরবেন। জাতীয়ঐকমত্যকমিশন