জাতীয় শিক্ষাক্রমে ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগ

আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, ৬ মে ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে জাতীয় শিক্ষাক্রমে ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে আজ বাংলাদেশ সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী । সভায় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ।

সভায় শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলার আওতায় আনার বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সমন্বয়ে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।