স্টাফ রিপোর্টার, ২৮ জানুয়ারি ২০২৬,নিউজ চ্যানেল বিডি
আজকে আমি পায়ে হেটে গণসংযোগে বের হয়েছি। এটি নতুন নয়, আমি এখানে আছি ১৮ সাল থেকে। আলহামদুলিল্লাহ, জনগণের পাশে ছিলাম এবং সুখে-দুঃখের অংশীদার থাকার চেষ্টা করেছি। হঠাৎ করে নয়, এই এলাকাকে আমি অন্তরে ধারণ করেছি এবং এলাকাটি নিয়ে স্বপ্ন দেখি, যেমন সারা দেশ নিয়ে স্বপ্ন দেখি।
যেহেতু এখানে আমি নির্বাচন করব, তাই এটিকে নিয়ে আলাদাভাবে স্বপ্ন দেখি এবং প্রত্যেকটি সমস্যাকে নিজের মনোজগতে তুলে আনার চেষ্টা করছি। আল্লাহ যদি সুযোগ দেন, তার একান্ত মেহেরবানীতে এবং জনগণের রায়ে ভুটে, তাহলে আমরা ইনশাআল্লাহ এই এলাকাকে একটি আদর্শ এলাকা হিসেবে গড়ে তোলার চেষ্টা করব।
আমার একজন প্রতিদ্বন্দী এখানে আছেন। আসেন, অনেকেই একজন বিশেষ প্রতিদ্বন্দী আছেন, তাকে আমি ওয়েলকাম করি। আসেন ময়দানে, আমরা সবাই সবার কথা নিয়ে যাই সুন্দরভাবে, ভদ্রভাবে, শান্তভাবে এবং সুশৃঙ্খলভাবে। সবাইকে সম্মান করি এবং যার যার কথা জনগণের হাতে ছেড়ে দেই। আস্থাটা আমরা জনগণের উপর রাখি। জনগণ যাকে পছন্দ করবে, আমরা সবাই মিলে তাকে পছন্দ করব এবং ওয়েলকাম করব। ইনশাআল্লাহ আমরা আশা করি সমবেতভাবে এলাকাবাসীকে নিয়ে একটি আদর্শ এলাকা তৈরি করতে পারব।
এখানে অনেক সমস্যা আছে—জলাবদ্ধতা, রাস্তাঘাটের অবস্থা, স্কুল-কলেজের সমস্যা। এখানে কোনো বিশ্ববিদ্যালয় নেই, মানসম্মত হাসপাতাল নেই, খেলার মাঠ নেই, পার্ক নেই, ওয়াকওয়ে নেই, বিশ্রাম ও ব্যায়ামের জন্য স্থান নেই। এ ধরনের অনেক সমস্যা আছে।
আমরা আলহামদুলিল্লাহ এই এলাকা নিয়ে একটি রোডম্যাপ তৈরি করেছি এবং সবাইকে নিয়ে সমাধান করার চেষ্টা করব। আপনারা দোয়া রাখবেন। সারা বাংলাদেশকেই আমরা চাই ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে একটি ফরওয়ার্ড বাংলাদেশ হিসেবে এগিয়ে যেতে। পিছন নিয়ে আমরা আর দ্বন্দ্বে লিপ্ত হতে চাই না এবং জাতিকেও বিভক্ত করতে চাই না। আমরা সবাই মিলেমিশে ইনশাআল্লাহ সামনে এগোতে চাই।
এই শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতি কামনা করছি। যখন ঢুকি, ছোট বাচ্চারা যেভাবে আমাকে রিসিভ করেছে, আমি সিম্পলি অভিভূত। আল্লাহ এই বাচ্চাগুলিকে কবুল করুন এবং দেশের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার তৌফিক দিন।





