ডেঙ্গুতে একদিনে ৬২৫ রোগী হাসপাতালে ভর্তি: চলতি বছরের সর্বোচ্চ রেকর্ড

ছবি: নিউজ চ্যানেলবিডি

বাংলাদেশে ডেঙ্গু সংক্রমণ ভয়ঙ্কর গতিতে বৃদ্ধি পাচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্যমতে, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৮টার মধ্যে ৬২৫ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এটি চলতি বছরে একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড।

এ বছর এখন পর্যন্ত মোট ৩৬,০৯৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

মৃত্যু ও সাপ্তাহিক তথ্য

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে।

এ পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৯ জনে।

সেপ্টেম্বর মাসে এখন পর্যন্ত ৪,৬২০ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ১৭ জন মারা গেছেন।

বর্তমানে সারা দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে ১,৮২১ জন রোগী চিকিৎসাধীন, যার মধ্যে ঢাকায় ৬৫৫ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালে ১,১৬৬ জন রোগী রয়েছে।

মাসিক ভর্তি ও মৃত্যুর তথ্য (২০২৫)

জানুয়ারি: ১,১৬১ ভর্তি, ১০ মৃত্যু

ফেব্রুয়ারি: ৩৭৪ ভর্তি, ৩ মৃত্যু

মার্চ: ৩৩৬ ভর্তি

এপ্রিল: ৭০১ ভর্তি, ৭ মৃত্যু

মে: ১,৭৭৩ ভর্তি, ৩ মৃত্যু

জুন: ৫,৯৫১ ভর্তি, ১৯ মৃত্যু

জুলাই: ১০,৬৮৪ ভর্তি, ৪১ মৃত্যু

আগস্ট: ১০,৪৯৬ ভর্তি, ৩৯ মৃত্যু