ঢাকায় বিএনপি মহাসচিবের সঙ্গে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

গুলশানে চেয়ারপার্সন কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা বিষয়ে আলোচনা

ছবি: স্ইরুল কবির খান মিডিয়া সেল বি এন পি।

Posted by:

on

ঢাকা, ৬ অক্টোবর ২০২৫ (সোমবার): ঢাকায় সফররত তুরস্ক প্রজাতন্ত্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী জনাব এ. বেরিস একিনচি ও ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত জনাব রামিস সেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

সোমবার (৬ অক্টোবর) দুপুর ২টায় রাজধানীর গুলশানস্থ চেয়ারপার্সন কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, জনাব সালাহউদ্দিন আহমদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা জনাব হুমায়ুন কবির, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

তুরস্ক সফররত প্রতিনিধি দলের আরও দুইজন সদস্যও এ সময় উপস্থিত ছিলেন।