২ সেপ্টেম্বর রাতে ঢাকায় ফিরছেন মির্জা আব্বাস
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে অনেকটাই সুস্থ হয়ে দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা
স্টাফ রিপোর্টার | ২৯ আগস্ট ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
ঢাকা: দীর্ঘদিন সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস-এমপি।
আগামী ২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার রাত ৯টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাঁর ঢাকায় অবতরণ করার কথা রয়েছে।
দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা গ্রহণ করেন তিনি। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শেষে আল্লাহর রহমতে বর্তমানে তিনি অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন বলে জানা গেছে।
চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন মির্জা আব্বাস। তাঁর দেশে ফেরাকে ঘিরে দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।





