দেশে প্রথমবারের মতো নতুন মাদক ‘MDMB’–এর বিশাল চালান জব্দ

ভেপ–ই–সিগারেটে লুকিয়ে আসছিল মাদক, চক্রের মূলহোতাসহ সবাই গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার | ১১ই ডিসেম্বর ২০২৫|নিউজ চ্যানেল বিডি

দেশে প্রথমবারের মতো ভয়ঙ্কর নতুন প্রকারের মাদক MDMB–এর একটি বড় চালান জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। উচ্চমাত্রার এই সাইকোঅ্যাকটিভ মাদকটি অত্যন্ত চতুর উপায়ে ভেপ ও ই–সিগারেটের ভেতরে লুকিয়ে পাচারের চেষ্টা করা হয়েছিল।

ডিএনসির বিশেষ গোয়েন্দা অভিযানে উদঘাটিত হয়েছে—চক্রটি মালয়েশিয়া থেকে MDMB সংগ্রহ করে দেশে আনে এবং গোপনে বিভিন্ন স্পটে সরবরাহ করত। গোয়েন্দা নজরদারি ও প্রমাণ সংগ্রহের ভিত্তিতে পরিচালিত অভিযানে চক্রের মূলহোতাসহ পুরো নেটওয়ার্কের সদস্যরা গ্রেপ্তার হয়েছে।

অধিদপ্তর জানিয়েছে, MDMB অত্যন্ত শক্তিশালী কেমিক্যাল-ভিত্তিক মাদক, যা অতি অল্প মাত্রাতেই প্রাণঘাতী ঝুঁকি তৈরি করতে পারে। নতুন এই কৌশল—ভেপ–ই–সিগারেটের মধ্যে মাদক সরবরাহ—দেশে প্রথমবার শনাক্ত হলো বলে নিশ্চিত করেছে ডিএনসি।


আগামীকাল প্রেস কনফারেন্সে জানানো হবে বিস্তারিত

ঘটনা সম্পর্কে সম্পূর্ণ তথ্য, জব্দকৃত মাদকের পরিমাণ, আন্তর্জাতিক সংযোগ এবং গ্রেপ্তার হওয়া সদস্যদের বিষয়ে আগামীকাল সকাল ১০:৩০টায় আনুষ্ঠানিকভাবে ব্রিফ করবেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ হাসান মারুফ।

প্রেস কনফারেন্সের স্থান:

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর
প্রধান কার্যালয়, ৪১ সেগুনবাগিচা, ঢাকা
লেভেল-২ কনফারেন্স হল