তারিখ: ২৫ অক্টোবর ২০২৫ | নিউজ চ্যানেল বিডি
নরসিংদীতে অনুষ্ঠিত হলো তারুণ্যের ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। মেঘনা নদীর বুকে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ছিল উৎসবমুখর পরিবেশ, স্থানীয় জনসাধারণের ভিড়ে মুখরিত ছিল নদীর দুই পাড়।
নৌকা বাইচ প্রতিযোগিতার নেতৃত্ব দেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপদেষ্টা, পররাষ্ট্র মন্ত্রণালয় জনাব মোহাম্মদ তৌহিদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জাতীয় বীর জনাব খায়রুল কবির খোকন, সাবেক সংসদ সদস্য (নরসিংদী-১), যুগ্ম মহাসচিব, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ও সভাপতি, নরসিংদী জেলা বিএনপি।
এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ও নরসিংদী জেলা বিএনপির সম্মানিত সদস্য প্রকৌশলী মোঃ আশরাফ উদ্দিন বকুল সহ জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে ভিডিও প্রদর্শনীর পাশাপাশি স্থানীয় সাংস্কৃতিক পরিবেশনা ও অতিথি সংবর্ধনার আয়োজনও করা হয়।
পুরো আয়োজন জুড়ে ছিল উৎসবের আমেজ ও নদীভিত্তিক ঐতিহ্য পুনরুজ্জীবনের প্রত্যয়।





