নরসিংদী ডৌকারচরে বিএনপি’র আলোচনা সভা: ভোটাধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

ডৌকারচর ইউনিয়নে উঠান বৈঠকে বিএনপি নেতারা ভোটাধিকার রক্ষা ও সংগঠন শক্তিশালী করার আহ্বান জানান।

Posted by:

on

নরসিংদী রায়পুরা | ৯ নভেম্বর ২০২৫ │ নিজস্ব প্রতিবেদক │ নিউজ চ্যানেল বিডি:
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ ডৌকারচর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে এক আলোচনা সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ও আমরা বিএনপি পরিবারের সম্মানিত উপদেষ্টা প্রকৌশলী মোঃ আশরাফ উদ্দিন বকুল। তিনি বলেন,

“এই নির্বাচন হবে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক শক্তি আরও দৃঢ় করতে হবে। প্রতিটি ওয়ার্ডে বিএনপি’র কর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানাই।”

সভায় ইউনিয়ন সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ বলেন,

“বিএনপি জনগণের দল, আর জনগণের ভোটে নির্বাচিত সরকারই দেশে প্রকৃত উন্নয়ন ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারে। আগামী নির্বাচনকে ঘিরে সকল ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সতর্ক ও সংগঠিত থাকতে হবে।”

সভা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়, যেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র সুস্বাস্থ্য, দলীয় নেতাকর্মীদের মুক্তি এবং দেশনেতা তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করা হয়।