নিউইয়র্কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংবর্ধনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতি

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর:প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস মঙ্গলবার নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। এসময় তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রেসিডেন্ট ট্রাম্পের নিউইয়র্ক সফরের অংশ হিসেবে এ সংবর্ধনার আয়োজন করা হয়। আমন্ত্রণে সাড়া দিয়ে অনুষ্ঠানে অংশ নেন প্রধান উপদেষ্টা ড.…

ছবি: ডক্টর মোহাম্মদ ইউনুস এর ফেইসবুক থেকে নেওয়া

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর:
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস মঙ্গলবার নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। এসময় তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রেসিডেন্ট ট্রাম্পের নিউইয়র্ক সফরের অংশ হিসেবে এ সংবর্ধনার আয়োজন করা হয়। আমন্ত্রণে সাড়া দিয়ে অনুষ্ঠানে অংশ নেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।

অনুষ্ঠানে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পসহ বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তাদের মধ্যে ছিলেন স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপে, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং ভুটানের প্রধানমন্ত্রী সেরিং টোবগে।

এছাড়া প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর-এর সঙ্গেও সংক্ষিপ্ত সাক্ষাৎ করেন।