স্টাফ রিপোর্টার | ২১ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন আব্দুল গাফফার সাকলাইন। সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি ফরম্যাটে বল হাতে নজর কাড়ার পাশাপাশি ব্যাট হাতেও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম তিনি।
এছাড়া ২০২৩ সালে এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে খেলা পেসার রিপন মন্ডল এবার প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন।
অন্যদিকে, এই সিরিজের প্রথম দুই ম্যাচে দলে রাখা হয়নি অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং নাহিদ রানাকে। তাদের বিশ্রাম দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিসিবি।
আগামী ২৭ ও ২৯ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচ।
এরপর ২ মে ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ।
বাংলাদেশ দল:
লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান (সহ-অধিনায়ক), শামীম পাটোয়ারী, তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, মাহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, সাইফুদ্দিন এবং আব্দুল গাফফার সাকলাইন।





