নুসুক কার্ড ছাড়া মক্কা, মসজিদে হারাম ও পবিত্র স্থানসমূহে প্রবেশ নয়

হাজিদের সবসময় সঙ্গে রাখতে হবে নুসুক কার্ড: ধর্ম বিষয়ক মন্ত্রণালয়

স্টাফ রিপোর্টার, ১৯ এপ্রিল ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে হাজীদেরকে নুসুক কার্ড সংক্রান্ত বিষয়ে সতর্ক করা হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, নুসুক কার্ড হাজিদের জন্য মক্কা, মসজিদে হারাম এবং পবিত্র স্থানসমূহে প্রবেশের পূর্বশর্ত। তাই প্রত্যেক হাজিকে সবসময় নুসুক কার্ড সঙ্গে রাখতে হবে।

রবিবার (১৯ এপ্রিল ২০২৬) প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, “নুসুক কার্ড হাজিদের মক্কা, মসজিদে হারাম এবং পবিত্র স্থানসমূহে প্রবেশের পূর্বশর্ত। এটি সবসময় সঙ্গে রাখুন।”

মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়, হজ পালনকালে নির্ধারিত স্থানগুলোতে নির্বিঘ্নে প্রবেশ এবং প্রশাসনিক জটিলতা এড়াতে নুসুক কার্ড সবসময় বহন করা অত্যন্ত জরুরি।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোঃ আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।