পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয় পেল বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | ১২ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ জেতায় Bangladesh national cricket teamকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি মঙ্গলবার এ তথ্য জানান।

ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এ অনুষ্ঠিত দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারায় বাংলাদেশ।

এর আগে পাকিস্তানের বিপক্ষে সবশেষ দুটি টেস্ট তাদের মাটিতে জিতেছিল বাংলাদেশ। এবার ঘরের মাঠে জয় তুলে নিয়ে পাকিস্তানের বিপক্ষে টানা তৃতীয় টেস্ট জয় পেল টাইগাররা।

ম্যাচে পাকিস্তানের সামনে ২৬৮ রানের লক্ষ্য ছুড়ে দেয় বাংলাদেশ। জবাবে সফরকারীরা ১৬৩ রানে অলআউট হয়ে যায়।