ফেসবুকের নতুন নিয়মে কি সুবিধা, অসুবিধা থাকছে।

লেখক জনাব সালাউদ্দিন সেলিম আইটি এক্সপার্ট এবং ব্রডকাস্ট জিএম সময় মিডিয়া লিমিটেড। আজ থেকে ফেসবুকের নতুন অ্যাকশন শুরু… ১. HashTag…

Posted by:

on

লেখক জনাব সালাউদ্দিন সেলিম আইটি এক্সপার্ট এবং ব্রডকাস্ট জিএম সময় মিডিয়া লিমিটেড।

আজ থেকে ফেসবুকের নতুন অ্যাকশন শুরু…

১. HashTag : অপ্রয়োজনীয় হ্যাশ ট্যাগের কারণে কমে যেতে পারে আপনার কনটেন্টের রিচ, এমনকি কনটেন্টটি স্প্যাম কনটেন্ট হিসেবেও বিবেচিত হতে পারে। । অনেকেই- কনটেন্টের বিষয়বস্তুর সাথে সম্পর্কিত না এমন Hash Tag দিয়ে থাকেন এবং প্রয়োজনের চেয়ে অনেক বেশি হ্যাশট্যাগ দিয়ে থাকেন, এর ফলে উক্ত কনটেন্টের ডিস্ট্রিবিউশন রেট কমে যাবে এবং মনেটাইজেশন নাও হতে পারে।

করণীয়: হ্যাশ-ট্যাগ দেওয়ার ক্ষেত্রে শুধু কনটেন্ট সম্পর্কিত হ্যাশ-ট্যাগই দিবেন এবং সর্বোচ্চ ৫টি হ্যাশ-ট্যাগ দিবেন।

২. Spammy Caption:
অনেকেই বিষয় বস্তুর সাথে মিল না রেখেই কনটেন্টের ক্যাপশন কিংবা রিচ বাড়ানোর জন্য ক্লিকবিট কিংবা মিসলিডিং করে থাকেন, পোস্টে অপ্রয়োজনীয় লেখা দিয়ে থাকেন- (যেমন- অনেকেই কোন কারণ ছাড়াই BMW এর তথ্য জুড়ে দেন কনটেন্টের সাথে) ইত্যাদি। এই ধরনের কনটেন্ট Spammy Caption হিসেবে বিবেচিত হতে পারে এর ফলে কনটেন্টের ডিস্ট্রিবিউশন রেট কমে যাবে এবং মনেটাইজেশন হবে না।

৩. Fake Account : ফেক একাউন্ট থেকে পোস্টে কোন কমেন্টস করা হলে ফেসবুকের অটো-মডেরেশন সিস্টেম তা ডিটেক্ট করে উক্ত কমেন্টস অটো-হাইড করে দিবে। এছাড়াও ফেক একাউন্ট থেকে কমেন্টসকারীর বিরুদ্ধে ব্যবহারকারীরা কমেন্টস বক্স থেকেই রিপোর্ট করতে পারবেন।