স্টাফ রিপোর্টার, ৩০ মে ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার বরকতিয়া কেন্দ্রীয় কবরস্থানের উন্নয়ন কার্যক্রম এবং শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দখলমুক্ত জায়গা ও পুকুরের আধুনিকায়নের পরিকল্পনা প্রণয়ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি উন্নয়ন কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
মীর শাহে আলম বলেন, জনসাধারণের কল্যাণে গৃহীত উন্নয়ন প্রকল্পসমূহ যথাযথ পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন করতে হবে। তিনি কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পগুলো সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।





